তুই কতটা বুঝবি ঠিক জানিনা
আসলে ব্যাপারটা তো সোজাসাপটা নয়
যাকে বলে জটপাকানো......
উপরন্ত আমার শব্দের ব্যবহারও বেশ গোলমেলে
মনটাও মাঝেমধ্যেই বেতাল হয়ে উল্টোপথে হাঁটে....
আজ সেকেলে , তো কাল আগোছালো ।
তবু কথার কথা মেনে নিয়েও
যদি পড়িস...
খামখেয়ালি আঁকিবুকি ভেবেও
যদি পড়িস...
যদি পড়িস নিছকই হিসাবকষা ক্লান্ত অবসরে...
দিনের শেষে প্লাটফর্মে আনমনে অপেক্ষায় ...
তবে পড়িস ...
কথা দিচ্ছি..ভালোবাসি .. এমন জোড়ালো দাবি কখনো রাখবো না ॥
*********
আনন্দকে বলেছিলাম , ভালোলাগে তোকে
বলেছিলাম .. চল দুপা একসাথে হাঁটি ;
দুটো আবলতাবল গপ্প করি
পাঁচ টাকার ঝালমুড়ি এমুঠো ওমুঠো ভাগ করে খাই ।
হাত যদিও ধরার নিয়ম না থাকে ..পড়োয়া করিনা
গান ধরে চল ভাগ করে নেই সময় ॥
আনন্দকে বলেছিলাম যতই ওলটপালট হোক
শুকনো রুটি গলা দিয়ে না নামে,
আয়নাটাতে কেবলই অচেনা হতে হতে,
যদি সকালগুলো চম্কে ভাঙে বিচ্ছিরি এক ঘামে...
আমরা তবুও কবিতা বাঁচবো রোজ
আমরা তবুও খামখেয়ালি হব...
যতই শহর বিরক্ত কাদা জলে, বৃষ্টি ডাকবো
ভিজবে ইচ্ছা, ভিজবে শরীর .. আকাশভাঙা জলে ॥
আনন্দকে বলেছিলাম নাই বা হল নাম
নাহয় কথা বন্ধ বছরভর ।
হয়তো কোনো বন্ধু খবর দেবে,
ওই শহরের , ওতো তলায় কার্পেটে আর শোকেসে পরিপাটি তুই
তখনো আমরা মুচকি হাসবো একাকীত্বের স্বাদে,
জানবো তখনো ডাকনামটাই পরবে মনে আগে।
তুই সেদিনও গুনগুনিয়ে আনমনে মনযোগী
আমিও বেশ খাতা ভরিয়েছি নীল কলমের দাগে ॥
**********
যদি বলি নির্ভেজাল প্রেম..
তুমি বলবে অবাস্তব ,বাতুলতা |
যদি বলি স্বপ্ন নিয়ে বাঁচা...
তুমি বলবে হঠকারী বিলাসিতা |
যদি বলি
কেমন আছো?
দুপু্রে কি খেলে?
কাল কি তুমি জেগেছ অনেক রাত?
নীল জামাতে তোমায় মানায় বড় ভালো...
বাড়ি পৌঁছে দুই শব্দে একটা খবর করো...
যদি বলি
চলো ভেসে যাই মেঘ হয়ে ঠিক দার্জিলিং এর ছাতে
রুটিন ভাঙা কিছু সময় মিশব তোমার সাথে |
যদি বলি...
মন ভালো নেই? কি হয়েছে?..আমায় বল... যত ইচ্ছে এলোমেলো কথা...
তুমিসুলভ হাসবে তুমি..বলবে ..
ছাড়োতো এই....একঘেয়েমি অকাল বাল্যখিল্যতা ||
**************
এই যে ভেসে আছিস মেঘ হয়ে
সব শূণ্যতার আনাচে কানাচে..
আমার প্রতিটা হারানো টয় ট্রেন ছূঁয়ে গেছে রোজ,
তোর বরফ হতে থাকা নিস্তব্ধতা।
মেখেছে তোকে ফাঁটা চৌচিড় ঠোঁটে,
সস্তার রঙচঙে পশমের ওমে ।
তোর জটিল জ্যামিতি ভেদ করে প্রতিদিন
খূঁজে পেয়েছে নতুন স্বর্গের স্বাদ ।
আমার সব হারানো টয় ট্রেন
তোর প্রতিটা জলবিন্দুতে ভিজেছে আপামর ॥
শহরতলির জানলা দিয়ে হাপিত্যেশ
অজুহাত খূজেছি অবসরে অবসাদে
এই বাতাসে মিহি হয়ে বুঝি গা ঘেসে হেঁটে গেলি তুই,
হাতের তেলোয় আলতো টোকা দিয়ে
উস্কোখুস্কো চুলে আলগা বুলি কেটে
খুব চেনা কোনো মুদ্রাদোষে..
গলার কাছে দলাপাকানো অনুভূতির রাশে
এই বুঝি রওয়ানা হলি তুই...
আমার ফেলে আসা টয় ট্রেনে ॥
**********
আচ্ছা বল , তোমার শহরের বয়স কত হল?
কু্ড়ি.. বত্রিশ.. পঞ্চাশ?
জানোনা ? ভাবোনি?
বৃষ্টি কিন্তু ভাবে...
ও ভাবে তোমার চৌকো চারপাশটা বুঝি এখনো
বছর পনেরোতে পরে আছে..
তাই আজও কুমিরডাঙা খেলবে বলে অসময়ে বায়না ধরে
তারপর তোমাকে আপাদমস্তক খুনসুটিতে ভিজিয়ে ওর সে কি আহ্লাদ ...
তুমি কিন্ত দারুন বিব্রত....
ভাবছ কাকে বাঁচাবে..
জামার হাতা
বাজারের ব্যাগ
চামরার জুতো
নাকি অসম্পূর্ণ মন...
..
..
..
তোমার বয়সে যা মানায় .. না হয় তাই করো ..
************************************************************
বৃষ্টি তোকে হারিয়েছিলাম বারোক্লাসে
বৃষ্টি তোকে হারিয়েছিলাম কলেজ ফেরত
ভুল করে যেই হাত ছুটেছে লোকাল ট্রেনে
বৃষ্টি তোকে হারিয়েছিলাম কালবোশেখে
চায়ের ফাঁকে লুকিয়ে দেখা একটুখানি
বৃষ্টি তোকে হারিয়েছিলাম অভিমানে
অলস দিনে , আদর খেলায়, রবির গানে
বৃষ্টি ...তুই আবার এলি ছদ্মবেশে
ভাবিনি ,ফের ফাঁকি দিবি উড়িয়ে ঝোড়ো পর্দাখানি
বৃষ্টি তুই আসিস যদি ফিরতি পথে..তবে
কথা দিচ্ছি ভিজব আমি খোলা চুলে
বিছিয়ে তোর বাসি কাপড় বুকের মাঝে
মুখ লুকাবো ছাপিয়ে যদি বন্যা আসে
***********************************************************************************
আজ যেন ভাবনারা না বলেই শীতঘুমে গেছে
ইতিউতি আল্হাদি জলছবি ফেলে রেখে জানলার কাঁচে
আলসেমি ,অপচয়ে বেহিসেবি মনখারাপেরা
ভবঘু্ড়ে পরিচয়ে অবেলায় ঘরমুখো তারা
যে ঘুড়িটা কথা ছিল মিশে যাবে আকাশের নীলে
সেও বুঝি ডাঙা চায়,কবিতার ডানপিটে পাখিটাকে ভুলে
ফেড়িওয়ালা হেঁকে বলে,কে কোথায়, দিশেহারা কারা?
সস্তায় কিনে নাও এজলাসি বিনোদিনী সুখ মনহরা...
একরাশ বুদবুদ , পায়াভারি অতীতের চোখ নেশাতুর
ছুঁয়ে দিলে মিশে যায়,পলাতক সময়ের আজীবন ভালোলাগা সুর
বাতাসের হাবভাব বোঝা দায়, কানাঘুষো জমকালো ভারী
অভিনয়ে তুমি আমি বেমালুম সবকিছু ভুলে যেতে পারি
***************************
সময় এভাবে ক্ষয়ে যায়
কোনো স্পর্শ ছাড়াই.....
বুকের ভিতর বাকশক্তি স্তদ্ধ হওয়ার সাথে
কোনো এক মৃত ঋতুর মত-
যেএলো , তবুও হাড়ে কাঁপুনি দিলো না...
চলে গেলো, তবু ভিজল না মাটি..
হয়তো বা বালিতে নাম লিখেছিল,
পায়ের ছাপ এঁকেছিল এলোমেলো...
স্রোতহীন বাতাসের আড়ে না-দেখা রয়ে গেলো সবই |
চিল চিৎকারে গ্রাস করা নিস্তব্ধতা নিয়ে....
মাধ্যাকর্ষণ ফেলে নিরুত্তাপ ভেসে থাকা
অনেকটা শূণ্যের মত...শূণ্যের কাছাকাছি
সময় এভাবে কেটে যায়....
*************************
কত কথা না বলা রয়ে গেছে
কখনো লেখা হয়নি,
কখনো বেরোয়নি মুখ ফুটে |
হয়তো কখনো গলার কাছে এসেও
ভাষা পায়নি তারা |
নিজেদের নগ্নতার শরমে গুটিয়ে
আবার ফিরে খিল দিয়েছে দরজায় |
কতবার মনে হয়েছে...বলি
"সময়ের অস্থিরতা ক্ষমা করো..তবু এই
চিৎকার মিথ্যে নয়"
মনে হয়েছে পরিপাটির অন্দরমহল ভেঙে
চোখে চোখ রেখে বলি.. "কষ্ট হয়..
অবহেলার অসুখে রক্তশুণ্য বেঁচে থাকা আমার প্রতিদিনের ভয়.."
কখনো বলা হয়নি তোমায়..
"অভিনয় নয়..আমি মাটির স্বাদ চাই.."
বলা হয়নি...
তবু দেখো একরকম কেটেই যাচ্ছে দিন
অণনুভুত যা কিছু আছে
অব্যক্ত যা কিছু কলমে
অলিখিত যত প্রেম নিবেদন
অসম্পূর্ণ অচেনা মনেরজন
সবার স্বাস্থকর সহাবস্থানের অভ্যেসে
সাবলীল হতে হতে
কত কথা না বলা রয়ে গেছে ||
*********************************
নতুন যা কিছু শুরু হবে,
অতীত গল্প ভুলে..
সময়ের বালি জমে জমে
পরিনত হাতের নরম...
কালসিটে দিন কাটাবে |
ঠোঁটের চামরায় যেটুকু
ভালোলাগা ছিল
বদলাবে তারাও...আবহাওয়ার
মেজাজের সাথে সাথে |
রোজ রোজ জলে পুড়ে
নামী দামি সুগন্ধে..শরীর ও
হবে অচেনা, অচেনাতর |
ভুলিয়ে ফুটিফাটা চাদরের রঙ ,
তারিখের পাতায়
বাহারি পোশাকে ঢেকে যাবে বাধ্য মন|
নতুন যা কিছু শুরু হবে,
অতীত গল্প ভুলে....
ছায়াটাই শুধু তার জন্মকথা জানে ;
ছোঁয়াচে তোমার পায়ের ছাপ....
জেনেও সে বিছায় নিজেকে
পুরোনো সাদা কালো বারান্দা জুড়ে...
*********************************
তোমার চোখে আমার পরিচয়,
আলগা মুঠোয় হারিয়ে যাবার ভয় |
মুখ লুকিয়ে স্বস্তি পাওয়ার ছুতো,
মনের ছাদে আটকে ঘুড়ির সুতো ||
শেষের বেলায় গোছগাছই সার,
ঢেউ এর সাথে প্রেম হলনা আর |
বৃষ্টি শুধুই পিচ রাস্তার জন্য,
তোমায় চেয়ে আমি হলাম বন্য ||
এই খেলাতে নিয়ম ভাঙার ভুল,
নিজের কাছে নিজেই চক্ষূশুল |
তাই বলে কি বাতাস হার মানে,
উড়তে পারার সুখ সেই জানে ||
যুক্তি দৌড়ে যানজটালো মাথা,
তোমার সাথে কল্পতরুর কথা |
হয়তো কালের মতই.. শুন্য হবে আগামী
উদাহরণ আগলে বাঁচব ...তোমার মত আমি ||
**************************************
***************************
সময় এভাবে ক্ষয়ে যায়
কোনো স্পর্শ ছাড়াই.....
বুকের ভিতর বাকশক্তি স্তদ্ধ হওয়ার সাথে
কোনো এক মৃত ঋতুর মত-
যেএলো , তবুও হাড়ে কাঁপুনি দিলো না...
চলে গেলো, তবু ভিজল না মাটি..
হয়তো বা বালিতে নাম লিখেছিল,
পায়ের ছাপ এঁকেছিল এলোমেলো...
স্রোতহীন বাতাসের আড়ে না-দেখা রয়ে গেলো সবই |
চিল চিৎকারে গ্রাস করা নিস্তব্ধতা নিয়ে....
মাধ্যাকর্ষণ ফেলে নিরুত্তাপ ভেসে থাকা
অনেকটা শূণ্যের মত...শূণ্যের কাছাকাছি
সময় এভাবে কেটে যায়....
*************************
কত কথা না বলা রয়ে গেছে
কখনো লেখা হয়নি,
কখনো বেরোয়নি মুখ ফুটে |
হয়তো কখনো গলার কাছে এসেও
ভাষা পায়নি তারা |
নিজেদের নগ্নতার শরমে গুটিয়ে
আবার ফিরে খিল দিয়েছে দরজায় |
কতবার মনে হয়েছে...বলি
"সময়ের অস্থিরতা ক্ষমা করো..তবু এই
চিৎকার মিথ্যে নয়"
মনে হয়েছে পরিপাটির অন্দরমহল ভেঙে
চোখে চোখ রেখে বলি.. "কষ্ট হয়..
অবহেলার অসুখে রক্তশুণ্য বেঁচে থাকা আমার প্রতিদিনের ভয়.."
কখনো বলা হয়নি তোমায়..
"অভিনয় নয়..আমি মাটির স্বাদ চাই.."
বলা হয়নি...
তবু দেখো একরকম কেটেই যাচ্ছে দিন
অণনুভুত যা কিছু আছে
অব্যক্ত যা কিছু কলমে
অলিখিত যত প্রেম নিবেদন
অসম্পূর্ণ অচেনা মনেরজন
সবার স্বাস্থকর সহাবস্থানের অভ্যেসে
সাবলীল হতে হতে
কত কথা না বলা রয়ে গেছে ||
*********************************
নতুন যা কিছু শুরু হবে,
অতীত গল্প ভুলে..
সময়ের বালি জমে জমে
পরিনত হাতের নরম...
কালসিটে দিন কাটাবে |
ঠোঁটের চামরায় যেটুকু
ভালোলাগা ছিল
বদলাবে তারাও...আবহাওয়ার
মেজাজের সাথে সাথে |
রোজ রোজ জলে পুড়ে
নামী দামি সুগন্ধে..শরীর ও
হবে অচেনা, অচেনাতর |
ভুলিয়ে ফুটিফাটা চাদরের রঙ ,
তারিখের পাতায়
বাহারি পোশাকে ঢেকে যাবে বাধ্য মন|
নতুন যা কিছু শুরু হবে,
অতীত গল্প ভুলে....
ছায়াটাই শুধু তার জন্মকথা জানে ;
ছোঁয়াচে তোমার পায়ের ছাপ....
জেনেও সে বিছায় নিজেকে
পুরোনো সাদা কালো বারান্দা জুড়ে...
*********************************
তোমার চোখে আমার পরিচয়,
আলগা মুঠোয় হারিয়ে যাবার ভয় |
মুখ লুকিয়ে স্বস্তি পাওয়ার ছুতো,
মনের ছাদে আটকে ঘুড়ির সুতো ||
শেষের বেলায় গোছগাছই সার,
ঢেউ এর সাথে প্রেম হলনা আর |
বৃষ্টি শুধুই পিচ রাস্তার জন্য,
তোমায় চেয়ে আমি হলাম বন্য ||
এই খেলাতে নিয়ম ভাঙার ভুল,
নিজের কাছে নিজেই চক্ষূশুল |
তাই বলে কি বাতাস হার মানে,
উড়তে পারার সুখ সেই জানে ||
যুক্তি দৌড়ে যানজটালো মাথা,
তোমার সাথে কল্পতরুর কথা |
হয়তো কালের মতই.. শুন্য হবে আগামী
উদাহরণ আগলে বাঁচব ...তোমার মত আমি ||
**************************************



